• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে প্রবাসীর স্ত্রীর মামলা

Reporter Name / ১৮৭ Time View
Update : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

আহবান নিউজ :
বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ ও বিয়ে না করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে যশোরে এক প্রবাসীর স্ত্রীর দায়ের করা মামলায় একজনকে আসামি করা হয়েছে। শনিবার রাতে শহরের বারান্দী ফুলতলা এলাকার মুজিবর রহমানের ছেলে এইচ এম কামরুজ্জামানের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলাটি রেকর্ড হয়।
মামলার বাদী জানান, কামরুজ্জামানের বাড়ি ও তার বাড়ি পাশাপাশি, এবং তারা আত্মীয় সম্পর্কিত। তিন বছর আগে বাদীর স্বামী বিদেশে গেলে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। নিয়মিত যোগাযোগের একপর্যায়ে কামরুজ্জামান বিয়ের প্রতিশ্রুতি দেন, ফলে বাদী তার স্বামীকে তালাক দেন।
মামলায় উল্লেখ করা হয়েছে, চলতি বছরের ২০ ও ২১ সেপ্টেম্বর তারা কুয়াকাটায় গিয়ে রাত্রিযাপন করেন এবং শারীরিক সম্পর্কে লিপ্ত হন। এর আগে ১১ ও ১২ আগস্ট তারা ঝিনাইদহের একটি হোটেলেও অবস্থান করেন। কিন্তু সম্প্রতি কামরুজ্জামান বিয়ের প্রতিশ্রুতি থেকে সরে এসে খারাপ আচরণ করতে থাকেন এবং বিয়ের কথা তুললে অস্বীকার করেন। একপর্যায়ে তিনি বিয়ে না করার ঘোষণা দেন এবং বিষয়টি বাড়াবাড়ি করলে হত্যার হুমকি দেন।
বাধ্য হয়ে ভুক্তভোগী আদালতের শরণাপন্ন হন। আদালত অভিযোগ আমলে নিয়ে কোতোয়ালি থানার ওসিকে মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। পরে শনিবার রাতে মামলাটি থানায় রেকর্ড করা হয়। তবে অভিযুক্ত কামরুজ্জামান পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd