• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে ডিবি যশোরের অভিযানে বিদেশি মদসহ দুই যুবক গ্রেফতার

Reporter Name / ২৭৮ Time View
Update : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

আহবান নিউজ :

যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১১ বোতল অবৈধ বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বেনাপোল  পুরাতন পৌরসভা মার্কেট এলাকার সামছুর রহমান ভবনের সামনে পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছেন সাজ্জাদুল ইসলাম রাসেল (২৭) ও রাব্বি হোসেন (২০)। তারা দুজনেই ঝিনাইদহ সদর উপজেলার বয়ড়াতলা গ্রামের কাউসার আলী ও রাহিলা বেগমের সন্তান।

 এসআই বাবলা দাস, এসআই মো. কামাল হোসেন ও এএসআই নির্মল কুমার দাসের নেতৃত্বে ডিবির একটি টিম বেনাপোল এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে সাজ্জাদুল ইসলামের কাঁধে থাকা বাদামি ব্যাগ থেকে ৬ বোতল এবং রাব্বি হোসেনের নেভি ব্লু ব্যাগ থেকে ৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৫ হাজার টাকা।

এ ঘটনায় এসআই মো. কামাল হোসেন বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। আটককৃতদের শুক্রবার (৩১ অক্টোবর) যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd