• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোর চৌগাছা ও চুড়ামনকাটিতে মাদকবিরোধী অভিযানে গাঁজা-অ্যালকোহলসহ দুইজন গ্রেফতার, এক জন পলাতক

Reporter Name / ১৮৪ Time View
Update : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

আহবান নিউজ :

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে গাঁজা ও অ্যালকোহল উদ্ধার করা হয়েছে। এসময় দুইজনকে গ্রেফতার ও একজনকে পলাতক আসামি করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) চৌগাছা ও সদর উপজেলার এলাকায় এসব অভিযান চালানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর অফিসের পক্ষ থেকে জানানো হয়, চৌগাছা পৌরসভার তারিনিবাস (কদমতলা) এলাকায় উপপরিদর্শক রাফিজা খাতুনের নেতৃত্বে অভিযানে হালিমা খাতুন (৫৩) নামে এক নারীকে আটক করা হয়। এসময় তার বসতঘর থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তবে তার স্বামী মোঃ পুল্লাদ আলী ফকির (৬২) পলাতক রয়েছেন। এ ঘটনায় হালিমা খাতুন ও তার স্বামীর বিরুদ্ধে চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে, একইদিন বিকেলে যশোর সদর থানার চুড়ামনকাটি বাজার এলাকায় উপপরিদর্শক মদন মোহন সাহার অভিযানে ১০০ মিলিলিটার অ্যালকোহলসহ পলাশ সরদার (৩০) নামের এক যুবককে আটক করা হয়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেজওয়ান সরদারের নেতৃত্বে মোবাইল কোর্টে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২১ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করে কারাগারে প্রেরণ করা হয়।
মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোরের উপপরিচালক মোঃ আসলাম হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd