• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে শুরু হলো জাতীয় বাস্কেটবল প্রতিযোগিতা

Reporter Name / ২১৪ Time View
Update : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

আহবান নিউজ :
যশোরে শুরু হয়েছে চারদিনব্যাপী জাতীয় বাস্কেটবল (পুরুষ ও মহিলা) প্রতিযোগিতা। মঙ্গলবার সকাল থেকে যশোর জেলা ক্রীড়া সংস্থার বাস্কেটবল গ্রাউন্ডে শুরু হওয়া এ প্রতিযোগিতায় প্রথম দিনের খেলায় জয় পেয়েছে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
প্রথম ম্যাচে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা ৫৯-৫৪ পয়েন্টের ব্যবধানে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। অপর ম্যাচে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ৬১-৫৩ পয়েন্টে হারায় বিকেএসপিকে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) না আসায় ওয়াকওভার পেয়ে পূর্ণ পয়েন্ট পেয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়।
বিকেলে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা ক্রীড়া সংস্থার বাস্কেটবল পরিষদের সাবেক সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য মোহাম্মদ শফিকউজ্জামান এবং স্বাগত বক্তব্য দেন ক্রীড়া সংগঠক মাহতাব নাসির পলাশ।
বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের আয়োজনে ও যশোর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতার যশোর পর্ব চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। প্রতিযোগিতার জন্য তিনটি ভেন্যু নির্ধারণ করা হয়েছে—যশোর, ঢাকা ও চট্টগ্রাম। ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে শুধুমাত্র মহিলাদের প্রতিযোগিতা।
যশোর ভেন্যুতে অংশ নিচ্ছে তিনটি জেলা দল—যশোর, রাজশাহী ও চট্টগ্রাম—এবং ছয়টি শিক্ষা প্রতিষ্ঠান: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও বিকেএসপি।
এ ভেন্যু থেকে শীর্ষ দুটি জেলা দল ও দুটি শিক্ষা প্রতিষ্ঠান সুযোগ পাবে চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার। বাহিনী দলগুলোও খেলবে চূড়ান্ত পর্যায়ে, যা অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। যশোরের খেলা অনুষ্ঠিত হচ্ছে জেলা ক্রীড়া সংস্থার বাস্কেটবল গ্রাউন্ড ও জিমনেসিয়ামে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd