• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে মাদকবিরোধী অভিযানে ৬৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার

Reporter Name / ১৮৪ Time View
Update : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

আহবান নিউজ :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোরের অভিযানে ৬৫০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে সদর উপজেলার দুটি স্থানে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আসলাম হোসেন জানান,সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের মথুরাপুর সরদারপাড়ায় অভিযান চালিয়ে মো. মান্নান হোসেন (৫২) ও মো. মোয়াজ্জেম হোসেন (৫৮) নামের দুই ব্যক্তিকে ৬০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। অভিযানে পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন।
অন্যদিকে, একই দিন দুপুর ১টার দিকে শহরের বারান্দীপাড়া ঢাকা ব্রিজ এলাকা থেকে মো. কাজী আব্দুর রশিদ (৪৫) নামে আরও একজনকে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরবর্তীতে উপপরিদর্শক মোছা.রাফিজা খাতুন এর প্রসিকিউশনে তাকে মোবাইল কোর্টের মাধ্যমে তিন দিনের কারাদণ্ড ও ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করে কারাগারে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd