• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে ৮ স্বর্ণের বারসহ পাচারকারী আটক

Reporter Name / ১৮২ Time View
Update : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

 

শহিদ জয় :
যশোর শহরতলীর মুড়লী মোড় এলাকা থেকে ১ কেজি ২০ গ্রাম ওজনের আটটি স্বর্ণের বার ও একটি স্বর্ণের আংটিসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটককৃতের নাম শেখ অলিউল্লা (৫৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার মধ্যকাটিয়া গ্রামের শেখ আরিজুল্লাহর ছেলে।
আজ রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)এর একটি বিশেষ দল এই অভিযান চালায়। এসময় যশোর-খুলনা মহাসড়কের মুড়লী মোড় এলাকায় তল্লাশির সময় অলিউল্লার কোমরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় আটটি স্বর্ণের বার ও একটি আংটি পাওয়া যায়। এছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৭৬০ টাকা জব্দ করা হয়েছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়,আটক অলিউল্লা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে,তিনি ঢাকার যাত্রাবাড়ী এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণগুলো সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য এক কোটি ৮৩ লাখ ২ হাজার ৩৪১ টাকা। মোবাইল ও নগদ অর্থসহ মোট সিজারমূল্য দাঁড়ায় এক কোটি ৮৩ লাখ ২৪ হাজার ১০১ টাকা।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd