• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে ডিবির অভিযানে ইয়াবা ও টিপডল ট্যাবলেটসহ যুবক আটক

Reporter Name / ২২৮ Time View
Update : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

আহবান নিউজ :
যশোরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ইয়াবা ও টিপডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে সদর উপজেলার ছাতিয়ানতলা মেহেরুল্লাহ রেলস্টেশন রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির নাম মো. মোস্তাফিজুর রহমান ওরফে বাপ্পি (৩০)। তিনি যশোর কোতয়ালী থানার সরদার বাগডাঙ্গা গ্রামের মো. মফিজুর রহমানের ছেলে।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁঞা জানান, এসআই শেখ আবু হাসানের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে এএসআই সৈয়দ শাহীন ফরহাদ, এএসআই মো. নাজমুল ইসলাম সাথে নিয়ে ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় মোস্তাফিজুর রহমানের ভাড়া বাসা থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৮০ পিস টিপডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৪ হাজার টাকা।
ডিবির অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁঞা আরো জানান,আটককৃত আসামির বিরুদ্ধে এসআই শেখ আবু হাসান বাদী হয়ে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। পরে তাকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd