• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

গৃহবধুর গোসলের ভিডিও ধারণ নিয়ে হামলা, থানায় মামলা

Reporter Name / ১৮৪ Time View
Update : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

আহবান নিউজ :
যশোরে এক গৃহবধূর গোসলের ভিডিও ধারণ নিয়ে শক্রতার জেরে এক বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এতে বাড়ির কয়েকজন সদস্য রক্তাক্ত জখম হন। ঘটনাটি ঘটে গত ১৭ অক্টোবর যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের বড় বালিয়াডাঙ্গা গ্রামে। এ ঘটনায় শুক্রবার রাতে ছয়জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেছেন গৃহবধূর শাশুড়ি রঙ্গিলা বেগম। আসামিরা হলেন, ওই গ্রামের মুরসালিন ওরফে সালমান, তার ভাই তানভীর হোসেন, তোতা, মাসুদ, ইমামুল ও লিয়ন।
মামলায় রঙ্গিলা বেগম অভিযোগ করেছেন, তার পুত্রবধূকে বিভিন্ন সময় উত্যক্ত ও কুপ্রস্তাব দিতেন মুরসালিন। রাজি না হওয়ায় তিনি ষড়যন্ত্রের পরিকল্পনা করেন। এরই অংশ হিসেবে কয়েকদিন আগে পুত্রবধূর গোসলের ভিডিও ধারণ করেন মুরসালিন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তার মোবাইল কেড়ে নেয় এবং পরে ফেরত দেয়। সে ঘটনার প্রতিশোধ নিতে গত ১৭ অক্টোবর সকাল ১১টার দিকে মুরসালিন ও তার সহযোগীরা চাইনিজ কুড়াল, শাবলসহ ধারালো অস্ত্র নিয়ে রঙ্গিলা বেগমের বাড়িতে হামলা চালায়। এ সময় তার বড় ছেলেকে কুপিয়ে জখম করা হয়। ঠেকাতে গেলে রঙ্গিলা বেগম, তার জা বৃষ্টি খাতুন ও স্বামী মোশারেফকেও মারধর করে আহত করা হয়। পরে হামলাকারীরা হত্যার হুমকি দিয়ে চলে যায়। এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। কিছুটা সুস্থ হওয়ার পর রঙ্গিলা বেগম থানায় মামলা করেন।
তদন্ত কর্মকর্তা এসআই তানিম ইসলাম জানান, আসামিরা পলাতক রয়েছে। তাদের আটকের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd