• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে ইজিবাইক চালককে হত্যার ঘটনায় ঘাতক চালক গ্রেপ্তার

Reporter Name / ১৯১ Time View
Update : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

আহবান নিউজ :
যশোরে ইজিবাইক চালক জাহিদুল ইসলাম হত্যার ঘটনায় ঘাতক চালক আশরাফুল ইসলাম আশাকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোর। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থেকে র‍্যাব-৯–এর সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।
আশরাফুল ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের খেদাপাড়া গ্রামের ইসলাম আলীর ছেলে। তিনি যশোর শহরের চারখাম্বা মোড়ে কামাল হোসেনের বাড়িতে ভাড়ায় থাকতেন।
পিবিআই যশোরের তদন্ত কর্মকর্তা এসআই রতন মিয়া জানান,তথ্যপ্রযুক্তির সহায়তায় আশরাফুলের অবস্থান শনাক্ত করে র‍্যাবের সহযোগিতায় তাকে আটক করা হয়। শুক্রবার বিকেলে তাকে যশোর আদালতে হাজির করা হলে তিনি হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত শনিবার সকালে যশোর শহরের আশ্রম রোডসংলগ্ন রামকৃষ্ণ আশ্রমের সামনে কথাকাটাকাটির এক পর্যায়ে আশরাফুল কাঠ দিয়ে আঘাত করেন ইজিবাইক চালক জাহিদুল ইসলামকে। গুরুতর আহত অবস্থায় তাঁকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাহিদুল। ঘটনার পরপরই এলাকা ছেড়ে পালিয়ে যান আশরাফুল।
ওই দিন রাতেই নিহতের ছোট ভাই অহিদ শেখ বাদী হয়ে আশাকে আসামি করে যশোর কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। পরে মামলাটির তদন্তভার পিবিআই যশোরের কাছে হস্তান্তর করা হয়।
জবানবন্দিতে আশরাফুল আদালতকে জানান, ইজিবাইক পরিষ্কারের সময় নিয়ে জাহিদুলের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। জাহিদুল ক্ষোভ প্রকাশ করলে রাগের বশে তিনি কাঠের লাঠি দিয়ে আঘাত করেন, এতে ঘটনাস্থলেই মারা যান জাহিদুল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd