• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শিক্ষকতা ও সাংবাদিকতায় যুক্তদের নিয়ে যশোরে ‘টিচার্স জার্নালিস্ট এসোসিয়েশন’ গঠন: ইলিয়াস আহ্বায়ক, সোহেল সদস্য সচিব ময়মনসিংহের গৌরীপুরে এসএসসি- ৯৫ ও এইচএসসি-৯৭ ব্যাচের ঈদ আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত অতি-প্রক্রিয়াজাত খাবারে স্বাস্থ্যঝুঁকি এবং করণীয়: বাংলাদেশ পরিপ্রেক্ষিত” শীর্ষক ওয়েবিনার আয়োজন যশোরে জমিজমা সংক্রান্ত বিরোধে যুবককে কুপিয়ে ও পিটিয়ে আহত যশোরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত সাংবাদিক শেখ আব্দুল্লাহ হুসাইনের ভাইয়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক নদীতে গোসল করতে নেমে চৌগাছায় শিশুর মৃত্যু মুক্তেশ্বরী নদী দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবিতে স্মারকলিপি ও পদযাত্রার কর্মসূচি ঘোষণা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ সাংবাদিক সুনীল ঘোষের মাতৃবিয়োগে জেইউজের শোক

যশোরে ফেনসিডিলের মামলায় তিনজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

Reporter Name / ১৩০ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

আহবান নিউজ :
যশোরে মাদক মামলায় তিন মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ জান্নাতুন লিলিফা আকতার এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পিপি হাজী আনিছুর রহমান মুকুল।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন,চৌগাছা উপজেলার কারিকরপাড়ার মৃত নান্নুর ছেলে আসলাম, একই গ্রামের নুর ইসলামের ছেলে বাবু ও খুলনা ফুলতলার পয়গ্রামের রোস্তম আলীর ছেলে ইকরাম আলী শেখ।
আদালত সূত্র জানায়,২০১২ সালের ৩ সেপ্টেম্বর রাত তিনটার দিকে যশোরের ডিবি পুলিশের কাছে খবর আসে, চৌগাছা থেকে দুইটি মোটরসাইকেলে মাদক ব্যবসায়ীরা আসছে। ডিবি পুলিশ এ সময় ঢাকা রোডের বাবলাতলা এলাকায় অবস্থান নেয়। রাত সাড়ে তিনটার দিকে দুইটি মোটরসাইকেলে আসামিরা নিউমার্কেটের দিকে যাওয়ার সময় তাদের ঘিরে ফেলে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে তারা ফেনসিডিল থাকার কথা স্বীকার করে। এক পর্যায়ে তাদের কাছ থেকে ব্যাগে থাকা ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় ওই তিনজনসহ পুরাতন কসবা রায়পাড়ার সালাম শেখের ছেলে মফিজুর রহমানের বিরুদ্ধে মামলা করেন ডিবির এসআই আবুল খায়ের। মামলাটি তদন্ত করে ডিবির এসআই ইউনুস আলী আদালতে সাজাপ্রাপ্ত তিন আসামির বিরুদ্ধে চার্জশিট জমা দেন। একই সঙ্গে অপরজনকে অব্যাহতির আবেদন জানান।
বৃহস্পতিবার এ মামলার রায় ঘোষণার দিনে বিচারক তিন আসামির প্রত্যেকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। তিনজনই পলাতক রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd