• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

মনিরামপুরে সেনাবাহিনীর অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name / ১৮৩ Time View
Update : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

আহবান নিউজ :

যশোরের মনিরামপুরে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার  বিকালে কেশবপুর আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন মাহফুজের নেতৃত্বে উপজেলার ঝাঁপা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঝাঁপা বাজারে নার্গিস বেগম ও তার স্বামী সাইদুর রহমানের দোকান ও বাসায় যৌথ অভিযান চালিয়ে ৪৬৭ পিস ইয়াবা, ২৫০ গ্রাম (৫৮ ফুটলি) গাঁজা, নগদ ৬ হাজার ৫৪০ টাকা, একটি মোবাইল ফোন ও তিনটি জাতীয় পরিচয়পত্র (একটি আসল ও দুটি ফটোকপি) উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ীর নাম নার্গিস বেগম (স্বামী: সাইদুর রহমান, পিতা: নুরুল ইসলাম মোল্যা, গ্রাম: ঝাঁপা বাজার, ইউনিয়ন: ঝাঁপা, উপজেলা: মনিরামপুর)।

আটককৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মনিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে সেনা সূত্রে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd