
আহবান নিউজ:
মণিরামপুরে রবিউল ইসলাম নামে এক ব্যক্তিকে অপহরণ ও ২০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে চারজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। সোমবার অপহৃতের স্ত্রী মৌসুমী ইসলাম বাদী হয়ে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লস্কার সোহেল রানার আদালতে এ মামলা করেন।
আসামিরা হলেন—হরিশপুর গাজীপাড়ার আলতাফ হোসেনের ছেলে শাহিন ও হারুন, মেয়ে রূপালী খাতুন এবং একই গ্রামের সোহাগের ছেলে রনি।
অভিযোগে বলা হয়, ১৮ সেপ্টেম্বর সকালে রাজগঞ্জ বাজারে যাওয়ার পথে রবিউল ইসলাম নিখোঁজ হন। পরবর্তীতে ১৭ অক্টোবর আসামিরা বাড়িতে এসে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে হত্যা করে লাশ গুমের হুমকি দেয়। আদালত মণিরামপুর থানার ওসিকে ঘটনার বিষয়ে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন।