• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোর চৌগাছায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জমি জালিয়াতির অভিযোগ

Reporter Name / ১৮২ Time View
Update : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

আহবান নিউজ :
যশোরের চৌগাছায় জমি রেজিস্ট্রির নামে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ উঠেছে উপজেলার পুড়াপাড়া গ্রামের আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলামের বিরুদ্ধে। জমি বিক্রির নামে জালিয়াতি করার পর উল্টো মিথ্যা মামলাও করেছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী বাবুল মিয়া। এ ঘটনায় বাবুল যশোর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাল্টা মামলা দায়ের করেছেন।
মামলার সূত্রে জানা গেছে,সাইফুল ইসলাম পুড়াপাড়া বাজারসংলগ্ন রাস্তার পাশের ১৮ নং পুড়াপাড়া মৌজার আরএস দাগ নং ৩৫১২, ৩৫০৯ ও ৩৫২৬-এর ১০ শতক জমি বিক্রির জন্য ক্রেতা খুঁজছিলেন। এসময় বাবুল মিয়া জমিটি কিনতে আগ্রহ প্রকাশ করেন। জমির মূল্য ৩০ লাখ টাকা নির্ধারণ করা হয়। বাবুল ব্যাংকের মাধ্যমে ৮ লাখ ও নগদে বাকি অর্থ পরিশোধ করেন।
কিন্তু রাস্তার পাশের জমির পরিবর্তে অন্য দাগের (আরএস ৩৫২২) জমি রেজিস্ট্রি করে দেন সাইফুল। একইসঙ্গে রেজিস্ট্রির সময় আসল মূল্যের পরিবর্তে কম মূল্য উল্লেখ করে বাবুলকে বিভ্রান্ত করেন। লেখাপড়া না জানার সুযোগে ৩০ লাখ টাকার জমি মাত্র ৬ লাখ ২৩ হাজার টাকায় রেজিস্ট্রি করান তিনি।
রেজিস্ট্রির পরও সাইফুল প্রতারণা চালিয়ে যান। টিকিট সংগ্রহের পর গা-ঢাকা দেন এবং পরবর্তীতে আরও ১০ লাখ টাকা দাবি করেন। গ্রাম্য পর্যায়ে বিষয়টি মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে সাইফুল বাবুলের নামে মিথ্যা মামলা করেন।
ভুক্তভোগী বাবুল মিয়া বলেন, “আমি লেখাপড়া জানি না। সাইফুল আমার সঙ্গে বড় জালিয়াতি করেছে, এখন আবার মিথ্যা মামলাও করেছে। আমি প্রশাসনের হস্তক্ষেপ ও সঠিক বিচার চাই।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd