• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে ইজিবাইক ছিনতাই,অজ্ঞান পার্টির স্প্রে ব্যবহারের অভিযোগ

Reporter Name / ১৭৪ Time View
Update : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

আহবান নিউজ :
যশোর শহরের হামিদপুর মাঠ এলাকায় ইজিবাইক ছিনতাইয়ের একটি ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, অজ্ঞান পার্টির সদস্যরা চেতনানাশক স্প্রে ব্যবহার করে চালককে অচেতন করে তার ব্যবহৃত ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়। আহত চালক বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আহত ইজিবাইক চালকের নাম হানিফ হোসেন (২২)। তিনি বাঘারপাড়া উপজেলার ইন্দ্ররা গ্রামের আকরাম মীরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যার আগে হানিফ হোসেন যাত্রী নিয়ে যাচ্ছিলেন। পথে হামিদপুর মাঠ এলাকার দাউদ মোল্লার কালভার্টের কাছে পৌঁছালে যাত্রীর বেশে থাকা দুর্বৃত্তরা চেতনানাশক স্প্রে করে তাকে অচেতন করে ফেলে। এরপর তারা ইজিবাইকটি ছিনতাই করে দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয়রা অচেতন অবস্থায় হানিফকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd