• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে পূর্বশত্রুতার জেরে দু’পক্ষের সংঘর্ষ

Reporter Name / ১৭৮ Time View
Update : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

আহবান নিউজ :

যশোরের বড় বালিয়াডাঙ্গা এলাকায় পূর্বশত্রুতার জেরে দু’পক্ষের সংঘর্ষে অন্তত কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার  সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে বিল্লাল হোসেন (৩৫) গুরুতর জখম হয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি আছেন। তিনি বড় বালিয়াডাঙ্গা গ্রামের মোশারফ হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে জমি ও পারিবারিক বিরোধে জড়িয়ে পড়েছিলেন বিল্লাল। শুক্রবার সকালে ওই বিরোধের জেরে প্রতিপক্ষ তোতা (৪০), ইমামুল (৪৫), মাসুদ (৫৫), মোরসালিন (১৯) এবং তাদের সহযোগী ৪–৫ জন বিল্লালের ওপর হামলা চালায়। এসময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়। ঘটনার সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতাহাতি হয়। এতে বিবাদীপক্ষের কয়েকজনও আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেন। বিল্লাল বর্তমানে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা স্থিতিশীল বলে চিকিৎসকরা জানিয়েছেন। অন্যদিকে, বিবাদীপক্ষ প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd