• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

কেশবপুরে প্রাথমিক বিদ্যালয়ে চুরি, ২১টি ট্যাব ও বজ্রনিরোধক সরঞ্জাম উধাও

Reporter Name / ১৮৪ Time View
Update : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

আহবান নিউজ :

যশোরের কেশবপুর উপজেলার মজিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাতনামা চোরেরা বিদ্যালয়ের ভেন্টিলেটরের গ্রিল ভেঙে ২১টি ট্যাব ও একটি বজ্রনিরোধক সরঞ্জাম চুরি করে নিয়ে গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৭ অক্টোবর) গভীর রাত থেকে ভোর ৬টার মধ্যে যেকোনো সময় এ চুরির ঘটনা ঘটে। চোরেরা বিদ্যালয়ের নিচতলা ও দোতলার ভেন্টিলেটরের গ্রিলের রড কেটে ভিতরে প্রবেশ করে মালামাল নিয়ে যায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদেব কুমার দেবনাথ জানান, তিনি বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে স্কুল বন্ধ করে বাড়ি যান। সকালে বিদ্যালয়ের অস্থায়ী কেয়ারটেকার হামিদা বেগম বৈদ্যুতিক বাল্ব বন্ধ করতে গিয়ে ভেন্টিলেটরের গ্রিল ভাঙা দেখতে পান এবং দ্রুত প্রধান শিক্ষককে বিষয়টি জানান।

এ ঘটনায় বিদ্যালয়ের পক্ষ থেকে কেশবপুর থানায় মৌখিকভাবে খবর দেওয়া হয়েছে। কেশবপুর থানার  অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানিয়েছেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd