• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
অতি-প্রক্রিয়াজাত খাবারে স্বাস্থ্যঝুঁকি এবং করণীয়: বাংলাদেশ পরিপ্রেক্ষিত” শীর্ষক ওয়েবিনার আয়োজন যশোরে জমিজমা সংক্রান্ত বিরোধে যুবককে কুপিয়ে ও পিটিয়ে আহত যশোরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত সাংবাদিক শেখ আব্দুল্লাহ হুসাইনের ভাইয়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক নদীতে গোসল করতে নেমে চৌগাছায় শিশুর মৃত্যু মুক্তেশ্বরী নদী দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবিতে স্মারকলিপি ও পদযাত্রার কর্মসূচি ঘোষণা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ সাংবাদিক সুনীল ঘোষের মাতৃবিয়োগে জেইউজের শোক সাংবাদিক সুনীল ঘোষের মায়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক যশোর বাঘারপাড়ায় ২৪টি ককটেল সদৃশ বস্তু নিষ্ক্রিয় করল এটিইউ বোম্ব ডিসপোজাল টিম

যশোরে বিশ্ব অ্যানাস্থেসিয়া দিবস উদযাপন

Reporter Name / ১৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

আহবান প্রতিবেদক :
১৭৯তম বিশ্ব অ্যানাস্থেসিয়া দিবস উপলক্ষে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে সকাল সোয়া ১০টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ও অ্যানাস্থেসিয়া ও আইসিইউ বিভাগের প্রধান প্রফেসর ডা. এ এইস এম আহসান হাবিব।
বাংলাদেশ সোসাইটি অব অ্যানাস্থেসিয়ালজিস্টস, ক্রিটিকাল কেয়ার অ্যান্ড পেইন ফিজিশিয়ানস (BSACCP), যশোর শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে হাসপাতালের ভেতরে এক বর্ণাঢ্য র‍্যালি শেষে তৃতীয় তলার কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.মো.হোসাইন সাফায়েত, বিএসএএসসিপি যশোর শাখার সেক্রেটারি ডা.মো. রবিউল ইসলাম তুহিনসহ বিভিন্ন বিভাগের চিকিৎসক,নার্স ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা অ্যানাস্থেসিয়ার গুরুত্ব, রোগীর নিরাপত্তা এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থায় অ্যানাস্থেসিয়া বিশেষজ্ঞদের ভূমিকা নিয়ে আলোচনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd