• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
অতি-প্রক্রিয়াজাত খাবারে স্বাস্থ্যঝুঁকি এবং করণীয়: বাংলাদেশ পরিপ্রেক্ষিত” শীর্ষক ওয়েবিনার আয়োজন যশোরে জমিজমা সংক্রান্ত বিরোধে যুবককে কুপিয়ে ও পিটিয়ে আহত যশোরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত সাংবাদিক শেখ আব্দুল্লাহ হুসাইনের ভাইয়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক নদীতে গোসল করতে নেমে চৌগাছায় শিশুর মৃত্যু মুক্তেশ্বরী নদী দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবিতে স্মারকলিপি ও পদযাত্রার কর্মসূচি ঘোষণা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ সাংবাদিক সুনীল ঘোষের মাতৃবিয়োগে জেইউজের শোক সাংবাদিক সুনীল ঘোষের মায়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক যশোর বাঘারপাড়ায় ২৪টি ককটেল সদৃশ বস্তু নিষ্ক্রিয় করল এটিইউ বোম্ব ডিসপোজাল টিম

যশোরে ফন্টু চাকলাদারের বিরুদ্ধে ৯০ লাখ টাকার চেকের দুই মামলা

Reporter Name / ১৩০ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

আহবান প্রতিবেদক :
যশোর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতা তৌহিদ চাকলাদার ফন্টুর বিরুদ্ধে ৯০ লাখ টাকার চেক ডিজঅনারের অভিযোগে আদালতে পৃথক দুটি মামলা হয়েছে।
বৃহস্পতিবার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) যশোর শাখার প্রিন্সিপাল অফিসার মুর্তুজা আহম্মেদ বাদী হয়ে পৃথকভাবে এ দুটি মামলা দায়ের করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মন্ডল অভিযোগ আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, তৌহিদ চাকলাদার ফন্টু শহরের পুরাতন কসবা কাঠালতলা এলাকার আব্দুল কাদের চাকলাদারের ছেলে। তিনি মেসার্স ভৈরব মৎস্য খামার নামে একটি প্রতিষ্ঠানের নামে ব্যাংক থেকে ঋণ নেন। সেই ঋণ পরিশোধের জন্য ৪০ লাখ টাকার একটি চেক গত ২০ আগস্ট ইউসিবি যশোর শাখায় উপস্থাপন করা হলে সেটি ডিজঅনার হয়। পরে ২৬ আগস্ট ব্যাংকের পক্ষ থেকে লিগ্যাল নোটিশ পাঠানো হলেও ৩০ দিনের মধ্যে কোনো সাড়া না পাওয়ায় আদালতে মামলা দায়ের করা হয়।
অন্য মামলায় উল্লেখ করা হয়েছে, ফন্টু চাকলাদার হাসিনা ফিস ফিড নামে আরেকটি প্রতিষ্ঠানের মালিক। ওই প্রতিষ্ঠানের নামে নেওয়া ঋণের বিপরীতে ৫০ লাখ টাকার চেক দেন তিনি। একইভাবে ২০ আগস্ট চেকটি ব্যাংকে উপস্থাপন করা হলে তা ফেরত আসে। পরবর্তীতে নোটিশ পাঠানোর পরও তিনি কোনো উদ্যোগ না নেওয়ায় দ্বিতীয় মামলাটি দায়ের করা হয়।
দুই মামলায়ই আদালত অভিযোগ আমলে নিয়ে তৌহিদ চাকলাদার ফন্টুকে আগামী ১৭ মার্চ আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd