• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে যুবককে মারধর করে অচেতন অবস্থায় ফেলে রেখে গেল দুর্বৃত্তরা

Reporter Name / ১৭২ Time View
Update : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

আহবান প্রতিবেদক :
যশোরের ঝিকরগাছায় রায়হান (২৪) নামে এক যুবককে মারধর করে অচেতন অবস্থায় ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। বুধবার ভোররাতে ঝিকরগাছা সম্মিলনী কলেজ মাঠ থেকে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
আহত রায়হান ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের দিগদানা গ্রামের নুর হোসেনের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে রায়হান বাড়ি থেকে বাঁকড়া বাজারে মাছ বিক্রির টাকা আনতে যান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরে রাত আনুমানিক ২টার দিকে স্থানীয়রা ঝিকরগাছা সম্মিলনী কলেজ মাঠে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে মারধর করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে পরিবারের সদস্যরা রায়হানকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তিনি বর্তমানে হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।রায়হানের এক আত্মীয় জানান,রায়হানকে কারা এভাবে নির্যাতন করেছে আমরা জানি না। তবে তার কাছে থাকা টাকা ও মোবাইল ফোন নেই।”পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে তিনি জানান ‌।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd