• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম গাঁজা ও বিদেশী মদ উদ্ধার,৩ জনের কারাদণ্ড

Reporter Name / ১৭৬ Time View
Update : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

আহবান প্রতিবেদক :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোরের পৃথক মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম গাঁজা ও এক বোতল বিদেশী মদসহ তিনজনকে আটক করা হয়েছে।পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়।
অধিদপ্তরের উপপরিচালক মোঃ আসলাম হোসেন জানান, বুধবার (১৫ অক্টোবর) দুপুরে কোতোয়ালি মডেল থানার শংকরপুর ও কাশিমপুর এলাকায় অভিযান চালানো হয়।
প্রথম অভিযানে শংকরপুর চোপদারপাড়া এলাকা থেকে মনির হোসেন অন্তর (৩৪)কে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। উপপরিদর্শক রাফিজা খাতুনের প্রসিকিউশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসিফ উদ্দীন মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ৩০ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
একই এলাকায় অপর অভিযানে নজরুল ইসলাম (৫০) কে এক বোতল (৭৫০ মিলি) বিদেশী মদসহ আটক করা হয়। একই ম্যাজিস্ট্রেট তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ দিনের কারাদণ্ড ও ২০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অন্যদিকে,কাশিমপুর কামারপাড়া এলাকা থেকে মিলন চৌধুরী (৫০)কে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। উপপরিদর্শক মদন মোহন সাহার প্রসিকিউশনে মোবাইল কোর্ট তাকে ৩০ দিনের কারাদণ্ড ও ৬৫০ টাকা অর্থদণ্ড প্রদান করে কারাগারে প্রেরণ করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়,এ ধরনের অভিযান চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd