• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

Reporter Name / ১৮৬ Time View
Update : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

আহবান প্রতিবেদক :
যশোরের বেনাপোল স্থলবন্দর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৫০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর ও কাগমারী এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন মোসলেম (৬০),কাগমারী হঠাৎপাড়া এলাকার বাসিন্দা। তার কাছ থেকে ৪০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। অপরজন মমিনুর রহমান। তিনি গয়ড়া উত্তরপাড়া এলাকার বাসিন্দা। তার কাছ থেকে উদ্ধার হয় ৫০ গ্রাম গাঁজা।
আর রায়হান উদ্দীন, কাগমারী এলাকার বাসিন্দা। তার কাছ থেকে ৬০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপপরিদর্শক কে.এম.এ হানিফ ও শাহরিয়ার হোসেন। পরে তাদেরকে দোষী সাব্যস্ত করে শার্শা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) মো. নিয়াজ মাখদুম মোবাইল কোর্টে প্রত্যেককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,বেনাপোল স্থলবন্দরে সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd