• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

মণিরামপুরে গৃহবধূ তুলতুলির আত্মহত্যা প্ররোচনার মামলায় স্বামী-শ্বশুরের বিরুদ্ধে চার্জশিট

Reporter Name / ১৯২ Time View
Update : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

আহ্বান প্রতিবেদক :
মণিরামপুর উপজেলার এড়েন্দা গ্রামের গৃহবধূ রহিমা খাতুন তুলতুলির আত্মহত্যা প্ররোচনার মামলায় তার স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এসআই তুহিন হোসেন চার্জশিটটি আদালতে দাখিল করেন।
অভিযুক্তরা হলেন মৃত তুলতুলির স্বামী রোহিতা গ্রামের ফয়সাল হোসেন ও শ্বশুর আব্দুর রশিদ।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, চলতি বছরের ২১ ফেব্রুয়ারি ফয়সাল হোসেন রোহিতা গ্রামের তৌফিকুল ইসলাম পলাশের মেয়ে রহিমা খাতুন তুলতুলিকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় আদালতের নির্দেশে থানায় মামলা হলে পুলিশ ফয়সালকে গ্রেফতার ও তুলতুলিকে উদ্ধার করে তার পিতার জিম্মায় দেয়। পরে জামিনে বেরিয়ে ফয়সাল ফের তুলতুলিকে অপহরণ করে বিয়ে করে সংসার শুরু করে।
অভিযোগ রয়েছে, বিয়ের পর থেকে তুলতুলিকে শ্বশুরবাড়ির লোকজন অমানুষিক নির্যাতন করত এবং তাকে আত্মহত্যায় প্ররোচনা দিত। গত ৩০ জুলাই রাতে তুলতুলি আত্মহত্যা করে মারা যায়।
এ ঘটনায় তার পিতা তৌহিদুল ইসলাম পলাশ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে ১ আগস্ট মণিরামপুর থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে পুলিশ ফয়সাল ও আব্দুর রশিদকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd