• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে প্রবাসীর অর্থ আত্মসাৎ:প্রেমের ফাঁদে ফেলে জমি-গহনার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

Reporter Name / ২৩১ Time View
Update : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

আহবান প্রতিবেদক :
যশোরে এক প্রবাসীর প্রায় আট লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ উঠেছে প্রেমের সম্পর্কের সূত্র ধরে এক নারী ও তার মায়ের বিরুদ্ধে। যশোর কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগে করেছেন প্রবাসী মোঃ সজীব হোসেন (২৪)। সজীব হোসেন শহরের শংকরপুর বটতলা মসজিদ ইসাহাক সড়ক এলাকার মামুন হোসেনের ছেলে।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন,২০১৮ সালে কর্মসংস্থানের উদ্দেশ্যে লেবাননে যান তিনি। প্রবাসে অবস্থানকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে জান্নাতুল নাহার মুনমুন (২৩)-এর সঙ্গে তার পরিচয় ঘটে। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
অভিযোগে বলা হয়, মুনমুনের মা আকলিমা খাতুন (৪৫) এ সম্পর্ক মেনে নিয়ে দেশে ফিরে তাদের বিয়ে দেবেন বলে আশ্বাস দেন। এক পর্যায়ে তারা স্বর্ণালংকার তৈরির অজুহাতে মানিগ্রামের মাধ্যমে তিন লাখ টাকা পাঠাতে বলেন। পরে জমি কেনার প্রলোভন দেখিয়ে আরও পাঁচ লাখ টাকা পাঠাতে বলেন। প্রবাসী সজীব টাকা পাঠালে অভিযুক্তরা তা উত্তোলন করে নেয়।
দেশে ফেরার পর সজীব জানতে পারেন, তার নামে জমি না কিনে মুনমুনের বড় বোন মিমের নামে জমি রেজিস্ট্রি করা হয়েছে। বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় মুনমুন সংসার না করার হুমকি দেন। পরবর্তীতে স্থানীয়ভাবে সালিশের চেষ্টা ব্যর্থ হলে ৮ অক্টোবর সকালে গহনা ও জমির বিষয়ে কথা বলায় মুনমুন তার মায়ের বাড়িতে চলে যান।
সজীব হোসেনের অভিযোগ, উভয়ে তার প্রবাস জীবনের সঞ্চয় আত্মসাৎ করেছে এবং এখন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার হুমকি দিচ্ছে। ঘটনাটি জানেন স্থানীয় বাসিন্দা মোছাঃ ডলি ও আসাদুর রহমানসহ অনেকে।
অভিযোগের বিষয়ে‌ কোতোয়ালি মডেল থানার এস আই চঞ্চল কুমার তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd