• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত সাংবাদিক শেখ আব্দুল্লাহ হুসাইনের ভাইয়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক নদীতে গোসল করতে নেমে চৌগাছায় শিশুর মৃত্যু মুক্তেশ্বরী নদী দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবিতে স্মারকলিপি ও পদযাত্রার কর্মসূচি ঘোষণা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ সাংবাদিক সুনীল ঘোষের মাতৃবিয়োগে জেইউজের শোক সাংবাদিক সুনীল ঘোষের মায়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক যশোর বাঘারপাড়ায় ২৪টি ককটেল সদৃশ বস্তু নিষ্ক্রিয় করল এটিইউ বোম্ব ডিসপোজাল টিম যশোরে বোমা হামলা মামলায় যুবলীগ কর্মী আটক যশোর বেনাপোলে নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়ি বহরে হামলা

শিক্ষকদের জীবনমান উন্নয়নের দাবিতে যশোরে মানববন্ধন ও র‍্যালি

Reporter Name / ১৫৩ Time View
Update : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

আহ্বান প্রতিবেদক :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জীবনমান উন্নয়ন, নায্য দাবি পূরণ এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের কল্যাণ ও অবসর সুবিধার টাকা দ্রুত পরিশোধের দাবিতে যশোরে মানববন্ধন ও র‍্যালি করেছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন যশোর।আজ শনিবার সকালে প্রেসক্লাব যশোরের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
সংগঠনের সভাপতি আবুল হাশেমের নেতৃত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে শতাধিক শিক্ষক অংশগ্রহণ করে। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এদেশে শিক্ষকদের জীবনমানের কোনো উন্নতি হয়নি। সামান্য বেতনে তাদের জীবনধারণ কষ্টকর হয়ে পড়েছে। বর্তমান পরিস্থিতিতে শিক্ষকরা তাদের নায্য অধিকার থেকে বঞ্চিত। এজন্য এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের জন্য বিদ্যমান বাড়ি ভাড়া ২ হাজার টাকা থেকে বাড়িয়ে মূল বেতনের ৫০ শতাংশ, উৎসব ভাতা ১০০ শতাংশ ও চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৫০০ টাকা করার জোর দাবি জানান। এছাড়াও, তারা ইবতেদায়ী মাদ্রাসা এবং স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের দ্রুত এমপিওভুক্ত করার দাবি জানান তারা।
মানববন্ধন শেষে একটি র‍্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd