• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে সংঘর্ষে নিহত, পরবর্তীতে আসামিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগ

Reporter Name / ১৭৯ Time View
Update : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

আহ্বান প্রতিবেদক :
যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ডাকাতিয়া গ্রামে সংঘর্ষে এক যুবক নিহত হওয়ার ঘটনায় উত্তেজিত জনতা আসামিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগ করেছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, মাদক ব্যবসা ও ইজিবাইক চুরি নিয়ে পূর্ব শত্রুতার জেরে ওই সংঘর্ষের সূত্রপাত হয়। এতে একই এলাকার মধু গাছের ছেলে মো. চঞ্চল (২৮) ঘটনাস্থলেই নিহত হন। আহত হন চঞ্চলের পিতা মো. মধু গাজী (৫২) ও মো. রবিউল (৩৫), দুজনই ডাকাতিয়া গ্রামের বাসিন্দা।
ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসীর ৪০-৫০ জন অজ্ঞাত ব্যক্তি প্রতিপক্ষের প্রধান আসামি মো.রবিউল গাজীর পাকা বাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে শানতলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
বর্তমানে ঘটনাস্থলে যশোর সদর থানার পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd