• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে চঞ্চল গাজী হত্যাকাণ্ডে মামলা, চারজন গ্রেপ্তার

Reporter Name / ১৮০ Time View
Update : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

আহবান  প্রতিবেদক :
যশোর সদর উপজেলার ডাকাতিয়া গ্রামের চঞ্চল গাজী হত্যাকাণ্ডে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। নিহতের মা হাসিনা বেগম সাতজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।
পুলিশ ইতোমধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে রবিউল ইসলাম ও তার ছেলে মুন্না পুলিশ প্রহরায় হাসপাতালে চিকিৎসাধীন, আর বিল্লাল হোসেন ও রূপালী বেগমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এজাহারে বলা হয়েছে,চঞ্চলের চুরি হওয়া ইজিবাইক নিয়ে রবিউলের সঙ্গে বিরোধের জেরেই হত্যাকাণ্ড ঘটে। গত ৯ অক্টোবর সকালে ডাকাতিয়া গ্রামে তর্কের একপর্যায়ে আসামিরা চঞ্চল ও তার পরিবারের ওপর দা দিয়ে হামলা চালায়। এতে চঞ্চল গুরুতর আহত হয়ে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পুলিশ জানায়,বিল্লাল একজন চিহ্নিত অপরাধী, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং থমথমে পরিস্থিতি বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd