• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে আবরার ফাহাদ স্মরণে আলোচনা, কুইজ ও দোয়া মাহফিল

Reporter Name / ১৮৫ Time View
Update : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

আহবান প্রতিবেদক :

শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ শাহাদতবার্ষিকী উপলক্ষে যশোরে স্মরণসভা, কুইজ প্রতিযোগিতা, চকলেট বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে সুনামধন্য যশোর জেলা স্কুলে “ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)”–এর উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনটি “আগ্রাসন প্রতিরোধ দিবস” হিসেবে পালন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আপ বাংলাদেশের কেন্দ্রীয় সংগঠক নাঈম আহমেদ, কেন্দ্রীয় সদস্য দেলোয়ার হোসেন শিশির, যশোর জেলার আহ্বায়ক আল মামুন লিখনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

পবিত্র কোরআন তেলাওয়াত ও তর্জমার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর বক্তারা আবরার ফাহাদ হত্যার নৃশংসতা, ছাত্র রাজনীতির নিকৃষ্ট ট্যাগিং সংস্কৃতি, ভারতীয় আগ্রাসন, সীমান্ত হত্যা ও তিস্তা চুক্তি ইস্যুতে বক্তব্য দেন।

অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতা ও চকলেট বিতরণ করা হয় এবং দোয়া মাহফিলের পর নাস্তার ব্যবস্থা রাখা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd