• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

সাংবাদিক ইউনিয়ন যশোরের নির্বাচনে  ৮ পদে ১৬ প্রার্থী চূড়ান্ত

Reporter Name / ১৮৮ Time View
Update : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

আহবান প্রতিবেদক :
আগামী ১৯ অক্টোবর অনুষ্ঠেয় সাংবাদিক ইউনিয়ন যশোর (জেইউজে) এর দ্বি-বার্ষিক নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। এ নির্বাচনে ৮টি পদের বিপরীতে মোট ১৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ৮ অক্টোবর বুধবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত দিন। এদিন নির্ধারিত সময়ের মধ্যে দুইজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এরা হলেন সভাপতি পদে এস এম সোহেল ও সহসভাপতি পদে রফিকুল ইসলাম। পরে নির্বাচন পরিচালনা কমিটি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে। সভাপতি প্রার্থী আকরামুজ্জামান ও এম আইউব, সহসভাপতি পদে কাজী রকিবুল ইসলাম ও বিএম আসাদ, সাধারণ সম্পাদক পদে এস এম ফরহাদ ও মুর্শিদুল আজিম হিরু, যুগ্ম সম্পাদক পদে এম এ আর মশিউর ও গালিব হাসান পিল্টু, দফতর সম্পাদক পদে কাজী রফিকুল ইসলাম ও শেখ জালাল উদ্দিন, কোষাধ্যক্ষ পদে তরিকুল ইসলাম তারেক ও মীর কামরুজ্জামান মনি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ওয়াহিদুজ্জামান মিলন ও মাহবুবুর রহমান মোহন, কার্য নির্বাহী সম্পাদক পদে এম এ রহমান ও হানিফ ডাকুয়া প্রার্থী হয়েছেন। ১৯ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে এক ঘন্টা বিরতি দিয়ে ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে। এর আগে গত সোমবার ৮টি পদের বিপরীতে ২১ জন মনোনয়নপত্র ক্রয় করেছিলেন। পরে মনোনয়নপত্র জমা দেন ১৮ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd