• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজ বহর আটকের প্রতিবাদে যশোরে সাংস্কৃতিক সংগঠনগুলোর মানববন্ধন

Reporter Name / ১৭৭ Time View
Update : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

আহ্বান প্রতিবেদক :
ফিলিস্তিনের গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে যাওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-এর জাহাজ বহর ইসরায়েলি বাহিনী কর্তৃক আটকের প্রতিবাদে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। যশোরের সাংস্কৃতিক সংগঠন গুলোর যৌথ উদ্যোগে আজ সকাল ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
তীর্যক যশোর শিল্পগোষ্ঠীর সভাপতি দিপংকর দাসের নেতৃত্বে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে উদীচী সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। মানববন্ধন থেকে ইসরায়েলি বাহিনীর এই অমানবিক ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘনকারী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানানো হয় এবং আটক জাহাজ ও মানবাধিকারকর্মীদের অবিলম্বে মুক্তির দাবি জানানো হয়।
এসময় সাংস্কৃতিক নেতৃবৃন্দ বলেন, গাজা উপত্যকায় দীর্ঘদিন ধরে চলা অবরোধের ফলে সেখানকার সাধারণ মানুষের জীবন চরম সংকটে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক জলসীমায় ত্রাণবাহী নৌবহর আটক করা কেবল নিন্দনীয় নয়, এটি মানবতার বিরুদ্ধে অপরাধ। তারা অবিলম্বে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd