• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত সাংবাদিক শেখ আব্দুল্লাহ হুসাইনের ভাইয়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক নদীতে গোসল করতে নেমে চৌগাছায় শিশুর মৃত্যু মুক্তেশ্বরী নদী দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবিতে স্মারকলিপি ও পদযাত্রার কর্মসূচি ঘোষণা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ সাংবাদিক সুনীল ঘোষের মাতৃবিয়োগে জেইউজের শোক সাংবাদিক সুনীল ঘোষের মায়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক যশোর বাঘারপাড়ায় ২৪টি ককটেল সদৃশ বস্তু নিষ্ক্রিয় করল এটিইউ বোম্ব ডিসপোজাল টিম যশোরে বোমা হামলা মামলায় যুবলীগ কর্মী আটক যশোর বেনাপোলে নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়ি বহরে হামলা

বেনাপোলে দুদকের অভিযান: ঘুষের টাকাসহ কাস্টমস কর্মকর্তা ও এনজিও সদস্য গ্রেফতার  

Reporter Name / ১২১ Time View
Update : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

আহ্বান প্রতিবেদক :
বেনাপোল কাস্টমস হাউসে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর অভিযানে ঘুষের টাকাসহ এক রাজস্ব কর্মকর্তা ও এক এনজিও সদস্যকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে দুদক যশোর জেলা কার্যালয়ের একটি বিশেষ দল এ অভিযান চালায়।
দুদকের যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দীন আহমেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব, মূল্যায়ন ও প্রশাসনিক শাখাসহ বিভিন্ন কক্ষে তল্লাশি চালানো হয়। অভিযানের সময় ঘুষ লেনদেনের নগদ টাকা উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকেই রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ও স্থানীয় একটি এনজিওর সদস্য হাসিবুর রহমানকে গ্রেফতার করে দুদক দল।
দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দীন আহমেদ জানান,
গোপন সূত্রে খবর পাওয়া যায়, কাস্টমস হাউসে ঘুষ বাণিজ্য চলছে এবং বিপুল অংকের টাকা লেনদেন হচ্ছে। সেই তথ্যের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থল থেকে ঘুষের টাকা উদ্ধার করে দুইজনকে আটক করা হয়েছে।”
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কাস্টমসের অন্যান্য কর্মকর্তাদের সম্পৃক্ততাও খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd