• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে ৫ জন আহত

Reporter Name / ১৮৮ Time View
Update : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

আহবান প্রতিবেদক :
যশোরের শার্শা উপজেলাধীন শ্যামলাগাছি গ্রামে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,ওই দিন বিকেলে শ্যামলাগাছি পেট্রোল পাম্প থেকে মোটরসাইকেলে তেল নিয়ে ফেরার পথে কন্যাদহ গ্রামের ইকবাল হোসেন (২৫) কে পিটিয়ে আহত করেন শ্যামলাগাছি গ্রামের লাল্টু হোসেন (৩২)।
পরে ইকবাল হোসেন তার স্বজনদের ঘটনাটি জানালে তারা মীমাংসার জন্য লাল্টু হোসেনের বাড়িতে গেলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।এক পর্যায়ে পুনরায় সংঘর্ষ বাধে। এতে কন্যাদহ গ্রামের শহিদুল ইসলাম (৪২), কবির হোসেন (৩০), শাহ আলম (৪০) ও ইমামুল হোসেন (৩৫) আহত হন।
সংঘর্ষের খবর পেয়ে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
শার্শা থানার পুলিশ জানিয়েছে, বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd