• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত সাংবাদিক শেখ আব্দুল্লাহ হুসাইনের ভাইয়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক নদীতে গোসল করতে নেমে চৌগাছায় শিশুর মৃত্যু মুক্তেশ্বরী নদী দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবিতে স্মারকলিপি ও পদযাত্রার কর্মসূচি ঘোষণা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ সাংবাদিক সুনীল ঘোষের মাতৃবিয়োগে জেইউজের শোক সাংবাদিক সুনীল ঘোষের মায়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক যশোর বাঘারপাড়ায় ২৪টি ককটেল সদৃশ বস্তু নিষ্ক্রিয় করল এটিইউ বোম্ব ডিসপোজাল টিম যশোরে বোমা হামলা মামলায় যুবলীগ কর্মী আটক যশোর বেনাপোলে নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়ি বহরে হামলা

যশোরের অভয়নগরে দুই ব্যবসা প্রতিষ্ঠানে ককটেল হামলা, আহত ৩

Reporter Name / ১২৯ Time View
Update : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

আহবান প্রতিবেদক :
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় বিশ্বাস ট্রেড ইন্টারন্যাশনাল ও তরফদার ট্রেডার্স নামে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এতে তিন কর্মচারী আহত হয়েছেন। আজ সন্ধ্যা ৬টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নওয়াপাড়া রেলস্টেশন বাজারে বিশ্বাস ট্রেড ইন্টারন্যাশনালের অফিস লক্ষ্য করে ২টি ককটেল বোমা হামলা চালায় দুর্বৃত্তরা। একটি বোমা প্রতিষ্ঠানের ভিতরে ও একটি বাইরে বিস্ফোরিত হয়। এতে মাসুম (৩২), শাওন ( ৩০) ও জাহাঙ্গীর (২৮) নামে তিন কর্মচারী আহত হন।
এর কিছুসময় পর ফেরিঘাট এলাকায় এল তরফদার টেড্রার্সের সামনে আরো একটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।
এদিকে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে। অভয়নগর থানার ওসি রবিউল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার আলামত সংগ্রহ করা হয়েছে। হামলার সাথে জড়িতদের সনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd