• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে পারিবারিক বসতবাড়িতে হামলা, আহত ৭

Reporter Name / ১৮০ Time View
Update : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

আহবান প্রতিবেদক :
যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের নারাঙ্গালী গ্রামে প্রতিপক্ষের ওপর হামলার ঘটনা ঘটেছে।রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে অজ্ঞাত ভ্যানচালকসহ আরও কয়েকজন লোক বসতবাড়িতে ঢুকে লাঠি, রড ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালালে একই পরিবারের সাতজন গুরুতর আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন সন্ধ্যায় এলাকার রাব্বীর স্ত্রী রাফিদা বাবার বাড়ি থেকে ব্যাটারিচালিত ভ্যানে করে শ্বশুরবাড়িতে ফেরার পথে ভ্যানচালক তাকে কটূক্তি করেন। এ নিয়ে রাব্বী ভ্যানচালকের সাথে কথা কাটাকাটি করে বাড়ি চলে যান। পরে রাত ৯টা ৫০ মিনিটে ভ্যানচালকসহ আরও ৪-৫ জন সশস্ত্র অবস্থায় রাব্বীর বাড়িতে হামলা চালায়।
হামলায় আহতরা হলেন ইদ্রিস আলী (৪২), ঠান্ডু মিয়া (৫২), তারেক হোসেন (২১), খাদিজা খাতুন (১৪), মো. রাব্বী (২৪), নাসরিন (৪০) ও আশাদুল (৫০)। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে আহতরা হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
পুলিশ জানিয়েছে, হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তাদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd