• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে হেরোইন মামলায় দুইজনের যাবজ্জীবন

Reporter Name / ১৮১ Time View
Update : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

আহবান প্রতিবেদক :
যশোরের শার্শার পান্তাপাড়া গ্রাম থেকে হেরোইনসহ আটক দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত–৬-এর বিচারক মোসা. রেহেনা আক্তার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি দুজন আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন বেনাপোলের দিঘীরপাড় গ্রামের শফিকুল ইসলামের ছেলে ইয়াসিন ও একই গ্রামের হোসেন আলীর ছেলে সোহাগ।
মামলার নথি অনুযায়ী, ২০১৮ সালের ২৪ জুলাই ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে ইয়াসিন ও সোহাগকে আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে ৬০০ গ্রাম হেরোইন উদ্ধার হয়, যার বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা। এ ঘটনায় শার্শা থানায় মামলা হয় এবং তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।
সংশ্লিষ্ট আদালতের এপিপি কাজী সেলিম রেজা ময়না রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd