• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর অভয়নগরে মেম্বারকে হত্যাচেষ্টা: তিন আসামির কারাদণ্ড,খালাস ৪ যশোরের আসিফ সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ হবিগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার ঘটনায় প্রশাসনের উদ্যোগে সমাধান যশোরে ৯০ পিস ইয়াবাসহ আটক ২ যশোর বোর্ডে এইচএসসির চার বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ২ হাজার ৪৪৫, বহিষ্কার ২ শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে ২১ দিনের ছুটি যশোরে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, মহাসড়ক অবরোধে বিক্ষোভ; একজন পুলিশ হেফাজতে মাদক ব্যবসায় রাজি না হওয়ায় ঘরজামাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

যশোরে ফুলকুঁড়ির ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

Reporter Name / ২৪৪ Time View
Update : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

আহবান প্রতিবেদক :
বাংলাদেশ জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে যশোরে। রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে যশোর জেলা প্রশাসক (ডিসি) কার্যালয় ভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সভাপতি অ্যাডভোকেট ইসহাক এবং যশোর প্রেসক্লাবের সহ-সভাপতি জাহিদ হাসান টোকন।
বাংলাদেশে সাংস্কৃতিক চেতনা, শিক্ষা ও চরিত্র গঠনের লক্ষ্য নিয়ে ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয় ফুলকুঁড়ি আসর। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি শিশু-কিশোরদের আদর্শ, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সাংস্কৃতিক চেতনায় গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সংগঠনটি শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পাঁচটি মূল আদর্শকে ভিত্তি করে কার্যক্রম পরিচালনা করে। এই আদর্শগুলো হলো:শিক্ষা চরিত্র স্বাস্থ্য ও সেবা
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি যশোরের পরিচালক রাকিবুজ্জামান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী পরিচালক তাসনিম আলম। আদর্শভিত্তিক এসব কার্যক্রমের মধ্য দিয়ে সংগঠনটি আগামীতে শিশুদের কল্যাণে আরও জোরালো ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে প্রত্যাশা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd