• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুইজনের বিরুদ্ধে মামলা

Reporter Name / ১৬৮ Time View
Update : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

আহবান প্রতিবেদক :

যশোরের ঝিকরগাছার অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কোতোয়ালি থানায় দুইজনের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার দিবাগত রাতে ওই ছাত্রীর মা বাদী হয়ে মামলাটি করেছেন। আসামিরা হচ্ছে ,যশোর সদর উপজেলার শ্যামনগর গ্রামের শফিয়ারের ছেলে আবু সাইদ। এছাড়া ধর্ষণের সহযোগী হিসেবে হিরা বেগমকেও আসামি করা হয়েছে।
মামলায় বাদী উল্লেখ করেন,আসামি হিরা বেগম ও বাদী ঝিকরগাছায় পাশাপাশি বাড়িতে থাকেন। সেই সূত্রে বাদীর মেয়ের সাথে তাদের ভালো সম্পর্ক গড়ে ওঠে। গত ১০ সেপ্টেম্বর হিরা ওই ছাত্রীকে নিয়ে তার বাবার বাড়ি যশোর সদর উপজেলার কমলাপুর গ্রামে বেড়াতে নিয়ে যান। ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সেখানে অবস্থান করেন। এর মধ্যে ১০ সেপ্টেম্বর সেই বাড়িতে যান আসামি আবু সাইদ। আবু সাইদ রাত সাতটার পর ওই ছাত্রীকে ধর্ষণ করে। এছাড়া বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ১৩ সেপ্টেম্বরও তাকে ধর্ষণ করা হয়। এতে হিরা বেগম সহযোগিতা করেন বলে মামলায় উল্লেখ করা হয়। এছাড়াও নানা ধরনের ভয়ভীতি দেখিয়ে ওই বাড়িতে থাকা অবস্থায় শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণ করেছে আবু সাইদ বলে মামলায় উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd