• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোর পলিটেকনিকে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত 

Reporter Name / ১৯৬ Time View
Update : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

আহবান প্রতিবােদক :

কারিগরি শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তি বিকাশের লক্ষ্যে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত হলো স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন ২০২৫-এর প্রাতিষ্ঠানিক পর্ব। শনিবার (২৭ সেপ্টেম্বর) আয়োজিত প্রতিযোগিতায় ৭টি টেকনোলজি থেকে মোট ১৪টি উদ্ভাবনী প্রকল্প অংশ নেয়।

এর মধ্যে প্রথম স্থান অর্জন করে এয়ার পিউরিফায়িং ব্লক, দ্বিতীয় স্থান কিডস স্টাডি এবং তৃতীয় স্থান রোবোটিক আরম শীর্ষক উদ্ভাবন।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তর বাস্তবায়িত ASSET প্রকল্পের অর্থায়নে আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রকৌশলী আবুল খায়ের মোঃ আক্কাস আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব মোঃ সামসুর রহমান খান এবং জনস্বাস্থ্য অধিদপ্তরের প্রকল্প পরিচালক মোঃ রশিদুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রকৌশলী বাবু সাহা।

প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক বলেন,“এই প্রতিযোগিতা তরুণ প্রজন্মের মেধা, মনন ও সৃজনশীলতা তুলে ধরার অনন্য উদ্যোগ। শিক্ষার্থীদের প্রতিটি প্রচেষ্টা সমাজ ও দেশকে এগিয়ে নেবে।”

দেশব্যাপী সরকারি-বেসরকারি ২২৭টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে আয়োজিত এ প্রতিযোগিতার অংশ হিসেবে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটেও এ আয়োজন হয়। এতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাসহ শিক্ষক, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ দর্শনার্থীরা অংশ নেন।

প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব আগামী অক্টোবর ও নভেম্বর মাসে এবং জাতীয় পর্ব ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে। চূড়ান্ত পর্বে বিজয়ী তিনটি প্রকল্পের উদ্ভাবকদের প্রদান করা হবে আকর্ষণীয় পুরস্কার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd