• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

কালিগঞ্জের পল্লীতে পুকুরে ডুবে দুই বছরের শিশুর করুণ মৃত্যু

Reporter Name / ১৬৬ Time View
Update : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

 

হাৃফিজুর রহমান শিমুলঃ
কালিগঞ্জ উপজেলায় ঘটেছে এক হৃদয়বিদারক ও করুণ ঘটনা। উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের খাজুরতলা গ্রামে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বাড়ির পাশের পুকুরে ডুবে মারা গেছে দুই বছরের নিষ্পাপ শিশু জান্নাতুল পারভীন। নিহত জান্নাতুল পারভীন, জাহিদুল ইসলামের একমাত্র কন্যা। পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, সকালে খেলার ছলে পরিবারের অগোচরে বাড়ির পাশের পুকুরে চলে যায় জান্নাতুল। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে পরিবারের সদস্য জেসমিন পারভীন শিশুটিকে পুকুরে ভাসতে দেখতে পান। দ্রুত উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির অকাল মৃত্যুতে পরিবারে নেমে আসে গভীর শোক। মা-বাবা ভেঙে পড়ে কান্নায় বুক ভাসান। জান্নাতুলের বাবা জাহিদুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার একমাত্র সোনামণিকে আর ফিরিয়ে আনতে পারলাম না। আল্লাহ যেন আমার মেয়েকে জান্নাত নসিব করেন।”শিশুটির দাদা শহীদ ইসলাম ভেঙে পড়া কণ্ঠে বলেন, “এত অল্প বয়সে আমাদের বুক থেকে এক টুকরো প্রাণ চলে গেল। এই বেদনা কোনোদিন ভুলবার নয়। শিশুটির মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশী আজিজুল ইসলাম জানান, “এমন নিষ্পাপ শিশুকে হারানো মেনে নেওয়া খুব কঠিন। এ শোক শুধু পরিবারের নয়, পুরো গ্রামের।স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। তারা বলেন,শিশুটির অকাল মৃত্যু এলাকাবাসীর হৃদয়ে গভীর বেদনার সৃষ্টি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd