• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে ডিপো ম্যানেজার ধর্ষণ মামলায় ডিলার সোহেল আটক

Reporter Name / ১৭৩ Time View
Update : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

আহবান প্রতিবেদক :
যশোরে এক কোম্পানির ডিপো ম্যানেজারকে ধর্ষণের অভিযোগে সোহেল আমিন নামে এক ডিলারকে আটক করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাহিদুল ইসলাম। মঙ্গলবার আদালতে সোপর্দ করলে বিচারক সোহেলকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
অভিযুক্ত সোহেল শহরের স্টেডিয়ামপাড়ার বদরুল আমিন সালামের ছেলে।
মামলার এজাহারে বলা হয়, চার-পাঁচ মাস আগে সোহেল কোম্পানির ডিলারশিপ নেন। গত ১৮ সেপ্টেম্বর ডিলারদের নিয়ে এক অফিস মিটিং শেষে সোহেল ওই নারী ডিপো ম্যানেজারের মোবাইল নম্বর সংগ্রহ করেন। পরে ফোন করে তাকে জরুরি কথা বলার কথা বলে অফিসে ডাকেন।
ওই নারী সকালে অফিসে গিয়ে তালা লাগানো দেখতে পান। এরপর সোহেল তাকে নিজের ফ্ল্যাটে নিয়ে যান। সেখানে একা অবস্থায় নারী চলে যেতে চাইলে সোহেল মারধর করেন, মুখে হিজাব গুঁজে দেন এবং ধর্ষণ করেন। এ সময় তিনি আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে হত্যার হুমকি দেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখান।
পরে ওই নারী থানায় অভিযোগ দিলে তদন্তে সত্যতা পাওয়া যায়। এরপর সোমবার দিবাগত রাতে পুলিশ সোহেলকে আটক করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd