• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক করেছে বিজিবি

Reporter Name / ৬৬৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

আহবান প্রতিবেদক :

 যশোরের ১৮ সেপ্টেম্বর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের পাঁচটি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে যশোর-খুলনা মহাসড়কের মুড়লীর মোড় বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকীর নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
আটককৃতের নাম আবু বকর সিদ্দিক (২৬)। তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের শ্যামপুর থানার ধোলাইপাড় এলাকার বাসিন্দা। তার পিতার নাম মো. সাইজদ্দিন। বিজিবি জানায়, আবু বকরের কোমরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় পাঁচটি স্বর্ণের বার পাওয়া যায়। এ ছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন, একটি পাওয়ার ব্যাংক ও নগদ ১ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।
বিজিবির হিসাব অনুযায়ী, জব্দ করা স্বর্ণের ওজন ৬৯৭ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য এক কোটি ১১ লাখ ১১ হাজার ৫৭৪ টাকা। অন্যান্য সামগ্রীসহ মোট সিজারের মূল্য দাঁড়িয়েছে এক কোটি ১১ লাখ ৭৯ হাজার ৯৭৪ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু বকর স্বীকার করে, তিনি ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে বেনাপোলের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে যশোরে আসেন। অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গত তিন মাসে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এ কারণে সীমান্ত এলাকায় বিজিবির অভিযান জোরদার করা হয়েছে। তিনি বলেন, “বিজিবি সব সময়ই সীমান্তে এ ধরনের অবৈধ পাচার রোধে অভিযান চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।”
আটককৃত আবু বকর সিদ্দিককে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd