• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে অস্ত্র গুলিসহ ২৭ মামলার আসামি গ্রেফতার 

Reporter Name / ৪৪০ Time View
Update : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

আহবান প্রতিবেদক :

যশোরে বহুল আলোচিত সন্ত্রাসী ইসলাক হোসেনকে ( ৩২) গ্রেফতার করেছে পুলিশ।

এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টার দিকে যশোর সদর উপজেলার তালবাড়িয়া ফুলতলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ইসলাক হোসেন যশোর সদর উপজেলা শালীয়াট গ্রামের আলতাফ হোসেনের ছেলে।

কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন বহুল আলোচিত ইসলাক অস্ত্র গুলি নিয়ে ফুলতলা বাজারে অবস্থান করছে। এরপর এসআই অসীমের নেতৃত্বে অভিযান চালিয়ে ইসলাককে গ্রেফতার করা হয়। এসময় তার হাতে থাকা একটি ব্যাগের মধ্যে থেকে একটি ওয়ান শুটার গান ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ওসি আরো জানান, সন্ত্রাসী ইসলাকের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ছিনতাইসহ ২৭টি মামলা রয়েছে। আজ অস্ত্র ও বিস্ফোরক আইনে আরো একটি মামলা দায়ের করা হবে এবং ওই মামলায় তাকে  বুধবার আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd