• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে মাদক মামলায় সোহেল রানার ১০ বছরের কারাদণ্ড

Reporter Name / ১৭৭ Time View
Update : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

আহবান প্রতিবেদক :

যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সোহেল রানাকে মাদক মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার স্পেশাল দায়রা জজ এস. এম. নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত সোহেল রানা মণিরামপুর উপজেলার গোয়ালবাড়ী গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি ঝিকরগাছার মোবারকপুর গ্রামে বসবাস করেন। রায়ের সময় তিনি পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ দিয়েছেন। একই মামলার অপর আসামি রবিউল ইসলাম কালুকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস প্রদান করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৯ আগস্ট ভোরে ডিবি পুলিশের অভিযানে সোহেলের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি ও আড়াই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় মাদক বিক্রির ৪৫ হাজার টাকাও জব্দ করা হয়। ঘটনাস্থলে ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম বাদী হয়ে ঝিকরগাছা থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা করেন।

মামলাটি তদন্ত করে ডিবির ইন্সপেক্টর সৌমেন দাস ২০১৯ সালের ২৭ জানুয়ারি আদালতে চার্জশিট জমা দেন। দীর্ঘ বিচারকার্যের পর মঙ্গলবার মাদক মামলার রায় ঘোষণা করা হয়। অস্ত্র আইনের মামলাটি পৃথক আদালতে বিচারাধীন রয়েছে।

স্পেশাল পিপি আনিছুর রহমান পলাশ মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd