• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে অনলাইনে প্রতারণায় ৪৭ লাখ টাকা খোয়া, মামলা

Reporter Name / ৩৪৫ Time View
Update : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

আহবান প্রতিবেদক :
অনলাইনে প্রতারণা করে প্রায় লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। যশোর শহরের শংকরপুর চোপদারপাড়ার মৃত আলমের ছেলে জাহাঙ্গীর আলম অজ্ঞাত ৭/৮জনের নামে মামলাটি করেন। অজ্ঞাত আসামিদের নাম পারিচয় না জানলেও তাদের নামে বিকাশ অ্যাকাউন্ট ও একাধিক ব্যাংকের হিসাব নম্বর এজাহারে উল্লেখ করা হয়েছে।
জাহাঙ্গীর আলম এজাহারে উল্লেখ করেছেন, একটি ওয়েবসাইড থেকে গত ২২ মার্চ টেলিগ্রামে লিংক দেয়া হয়। সেখানে উল্লেখ করা হয়, ম্যাসেজ পাওয়ার পর তিনি বিভিন্ন সময় টেলিগ্রামে আসামিদের সাথে কথা বলতেন। বলা হয় তাদের কাছ থেকে কাজ পাইতে হলে জামানত হিসাবে টাকা দিতে হবে। কাজ না করলে টাকা ফেরৎ দেয়া হবে। তিনি ওই দিন দুপুরে একটি নগদ নম্বরে ১০ হাজার টাকা পাঠান। আনুমানিক এক ঘন্টা পর তার কাছে জামানত ও পারিশ্রমিক বাবদ ১৭ হাজার টাকা পাঠানো হয়। এতেই তিনি বিশ্বাস স্থাপন করেন। পরবর্তীতে জানানো হয় যদি এক লাখ টাকা জামানত রাখাতে পারে তাহলে আরো পারিশ্রমিক দেয়া হবে। তিনি সিটি ব্যাংকের নারায়ণগঞ্জ শাখা ও ফেনী শাখায় ২৪ হাজার টাকা পাঠান। এরপর নানা কথার জালে ফঁাসিয়ে বলা হয় জামানতের ফিগার এক লাখ টাকা না হলে পারিশ্রমিক পাঠানো যাচ্ছে না। তিনি তাদের কথায় বিভিন্ন সময় সিটি ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, বিকাশ, নগদসহ নানা মাধ্যমে মোট ৪৬ লাখ ৬৬ হাজার ৭২৫ টাকা পাঠান। কিন্তু তার পরও জামানত না আসায় এবং তাদের কথাবার্তায় বিভ্রান্ত হয়ে পড়েন। তিনি তখন বুঝতে পারেন প্রতারকের খপ্পড়ে পড়েছেন। ফলে তিনি কোতোয়ালি থানায় মামলা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd