• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

ঝিকরগাছার বাঁকড়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আটক

Reporter Name / ১৭৪ Time View
Update : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

আহবান প্রতিবেদক :

যশোরের ঝিকরগাছার বাঁকড়া ইউনিয়নের ছোট পোদাউলিয়া গ্রামের রুহুল আমিনের ছেলে আসাদুজ্জামান (৪২) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কলারোয়া উপজেলার শাকদাহ গ্রামে তার শ্বশুরবাড়ি থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আসাদুজ্জামান ২০১২ সালে নড়াইল জেলায় ১৮০ পিস ফেনসিডিলসহ গ্রেফতার হয়েছিলেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয় এবং আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও বিনাশ্রম কারাদণ্ড দেন। তবে জামিনে বেরিয়ে আসার পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই শামিম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আসামি তার শ্বশুরবাড়ি শাকদাহ গ্রামে অবস্থান করছে। অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।”

বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শহিদুল ইসলাম জানান, আটক আসামীকে আদালতের নির্দেশনা অনুযায়ী যশোর কোর্টে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd