• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে ইট প্রস্তুতকারী মালিক সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Reporter Name / ৩৪১ Time View
Update : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

আহ্বান  প্রতিবেদক :
বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি, যশোর জেলার ১২তম ত্রি-বার্ষিক সাধারণ সভা শনিবার সকালে শহরের পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সভায় নাজীর আহমেদ মুন্নুকে সভাপতি ও সেলিম রেজা বাবুলকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মিজানুর রহমান খান, সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ অন্যরা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ইটভাটা মালিকদের দেশের উন্নয়নে অংশীদার উল্লেখ করে ফসলি জমি থেকে মাটি কাটা ও অনিবন্ধিত ট্রাক্টর ব্যবহারে বিরত থাকার আহ্বান জানান।
সভায় ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, নড়াইল, চুয়াডাঙ্গা ও যশোর জেলার ইটভাটা মালিক নেতারা বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd