• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য

Reporter Name / ৯ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

শহিদ জয়, যশোর :
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা-এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন আবেদন ও প্রস্তাব পর্যালোচনা করা হয়। এ সময় বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা তাঁদের সার্বিক সুবিধা-অসুবিধার কথা পুলিশ সুপারের কাছে তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ সহকারে তাঁদের বক্তব্য শোনেন এবং তাৎক্ষণিকভাবে কয়েকটি সমস্যার সমাধান দেন।
ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সভায় পুলিশ ও নন-পুলিশের বিভিন্ন পদমর্যাদার ৫১ জন সদস্যকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাইদ আগস্ট ২০২৬ মাসের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন। এছাড়া জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মো.কামাল হোসেন এবং কোতোয়ালি মডেল থানার এএসআই মিজানুর রহমান সেপ্টেম্বর ২০২৬ মাসের শ্রেষ্ঠ এসআই ও এএসআই হিসেবে পুরস্কার পান।
সভা শেষে যশোর জেলা পুলিশে কর্মরত অবসরজনিত ছুটিতে (পিআরএল) চার পুলিশ সদস্যকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
কল্যাণ সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাজিবুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো.মিরাজুল ইসলাম, পিপিএম-সেবা;অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাখাওয়াত হোসেন; মনিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমদাদুল হক,যশোর কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর টি আই মাফুজুর রহমানসহ,বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, কোর্ট ইন্সপেক্টর এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd