• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে যুবলীগ নেতা আলমগীর হোসেন আটক

Reporter Name / ৪ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

আহ্বান নিউজ:

যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যার পর যশোর শহর থেকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালি থানা পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন।
পুলিশ জানায়, নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আলমগীর হোসেনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জানা গেছে, ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে ফতেপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আলমগীর হোসেন। তিনি ইউনিয়ন যুবলীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তার বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব বিস্তার এবং বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের ওপর নির্যাতনে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এ ছাড়া তিনি যশোর জেলা আওয়ামী লীগের নেতা শাহীন চাকলাদারের রাজনৈতিক বলয়ে সক্রিয় ছিলেন বলে অভিযোগ রয়েছে। ফন্টু চাকলাদারের সঙ্গে তার ব্যবসায়িক অংশীদারত্বও ছিল বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd