স্টাফ রিপোর্টার :
যশোরের ঝিকরগাছা টার্মিনাল এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার সিংগা বাজারের নজরুল ইসলামের ছেলে হাবিবুর রহমান (৩০) এবং যশোরের ঝিকরগাছা উপজেলার পটি গ্রামের ফরিদুলের ছেলে ফয়সাল (২৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলযোগে যশোরে চিকিৎসার উদ্দেশ্যে রওনা দেন হাবিবুর ও ফয়সাল। ঝিকরগাছা পৌর টার্মিনালের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হন। দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের যশোর জেনারেল হাসপাতালে পাঠান। বর্তমানে তারা সদর হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।