• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৪৮ ফ্ল্যাটের আবাসিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন বাস্তবায়নে যশোর এলজিইডি

Reporter Name / ২৭ Time View
Update : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

শহিদ জয় :
যশোর পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন সমস্যা সমাধান এবং তাঁদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে সাততলাবিশিষ্ট ৪৮টি ফ্ল্যাটের একটি আবাসিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে যশোর শহরের মণিহার সিনেমা হল রোডসংলগ্ন পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
‘পৌরসভায় পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আবাসিক ভবন নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় ভবনটি নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে যশোর পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আবাসনের সুযোগ সম্প্রসারিত হবে। একই সঙ্গে শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এসব কর্মীর জীবনমান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান, জেলা বিএনপির সভাপতি সৈয়দ এড, সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, পরিচ্ছন্নতা কর্মীরা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের শ্রম ও নিষ্ঠার ওপর শহরের পরিচ্ছন্নতা ব্যবস্থার একটি বড় অংশ নির্ভরশীল। অথচ এসব কর্মীর আবাসনসহ জীবনযাপনের বিভিন্ন ক্ষেত্রে নানা ধরনের সীমাবদ্ধতা রয়েছে। তাঁদের আবাসন সমস্যা সমাধান এবং জীবনযাত্রার মান উন্নয়নে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে।
তিনি আশা প্রকাশ করেন, এআবাসিক ভবন নির্মাণ সম্পন্ন হলে যশোর পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা উন্নত আবাসন সুবিধা পাবেন। এর মাধ্যমে তাঁদের জীবনমান উন্নয়নের পাশাপাশি সামাজিক নিরাপত্তা ও মর্যাদা বৃদ্ধিতেও ইতিবাচক ভূমিকা রাখবে প্রকল্পটি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাততলাবিশিষ্ট ভবনটিতে মোট ৪৮টি ফ্ল্যাট থাকবে। প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য পরিকল্পিত আবাসনব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। শহরের পরিচ্ছন্নতা কার্যক্রমে নিয়োজিত কর্মীদের আবাসন সুবিধা নিশ্চিত করা গেলে তাঁদের দৈনন্দিন জীবনযাপন আরও সুশৃঙ্খল হবে এবং কর্মপরিবেশ উন্নয়নেও সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
প্রকল্পটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) যশোর বাস্তবায়ন করছে।
যশোর শহরের উন্নয়ন ও নাগরিক সুবিধা সম্প্রসারণের ধারাবাহিকতায় পরিচ্ছন্নতা কর্মীদের জন্য এ আবাসিক ভবন নির্মাণের উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। প্রকল্পটি যথাসময়ে ও মানসম্মতভাবে সম্পন্ন হলে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন সংকট নিরসনে তা সহায়ক হবে। পাশাপাশি শহরের পরিচ্ছন্নতা ব্যবস্থার সঙ্গে যুক্ত শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নেও নতুন সম্ভাবনা তৈরি হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd