• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোর কেশবপুরে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা

Reporter Name / ২৪ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

আহ্বান নিউজ:
যশোরের কেশবপুরে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে জি এম গোলাম হুসাইন নামে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) ছাত্রীর বাবা বাদী হয়ে কেশবপুর থানায় মামলাটি করেন।
মামলার আসামি গোলাম হুসাইন উপজেলার সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি উপজেলার বরণডালি গ্রামের শেখ আনসার আলীর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্রী বর্তমানে ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করছে। এর আগে সে অভিযুক্ত শিক্ষকের বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ত। ওই সময় থেকেই বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে প্রধান শিক্ষক তাকে যৌন হয়রানি করতেন বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, গত ৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে বৃত্তি পরীক্ষার সাজেশন দেওয়ার কথা বলে ওই ছাত্রীকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে ডেকে নেওয়া হয়। এ সময় কক্ষে অন্য কেউ না থাকার সুযোগে প্রধান শিক্ষক তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরে ছাত্রী কান্নাকাটি করে বিষয়টি তার মাকে জানায়। এরপর পরিবারের সদস্যরা ঘটনাটি জানতে পারেন। এ ঘটনায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা অফিসে লিখিত অভিযোগ দেওয়া হলেও কোনো আইনগত ব্যবস্থা না নেওয়ায় থানায় মামলা করা হয়েছে বলে মামলার বাদী জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, মামলাটি তদন্ত করে অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd